সবার জন্য

সমস্যা হলে

সবচেয়ে বেশি যে সমস্যাগুলো হয়, কেন হয় আর কী করবেন। এখানে না পেলে অপারেশন টিমকে ফোন করুন।

SMS কোড আসছে না

  • নম্বরটা ০১ দিয়ে শুরু ১১ সংখ্যার কিনা দেখুন।
  • ৩০ সেকেন্ড অপেক্ষা করে "আবার পাঠান" চাপুন। এক ঘণ্টায় একটা নম্বরে ৫টার বেশি কোড যায় না; তার পরে এক ঘণ্টা অপেক্ষা করতে হয়।
  • রেস্টুরেন্ট বা রাইডার হলে "অ্যাকাউন্ট নেই" দেখালে নম্বরটা অপারেশন টিমের কাছে যেটা দিয়েছেন তা নয়। অপারেশন টিমকে বলুন।
  • অনেকের একসাথে কোড না এলে অপারেশন টিমকে জানান; SMS এর ব্যালান্স শেষ হয়ে থাকতে পারে।

রেস্টুরেন্ট "এখন অর্ডার নিচ্ছে না" দেখাচ্ছে

কারণকী করবেন
রেস্টুরেন্টের প্যানেল খোলা নেই, বা নেট নেইরেস্টুরেন্ট প্যানেল খুলবে; খুললেই সাথে সাথে চালু।
রেস্টুরেন্ট নিজে "অর্ডার বন্ধ" করেছেপ্যানেলের সুইচ আবার চালু করবে।
পরপর দুটো অর্ডার না নেওয়ায় নিজে থেকে বন্ধঅপারেশন টিম কথা বলে আবার চালু করবে।
আজকের মতো বন্ধ ("বন্ধ আছে, খুলবে …")লেখা সময়ে খুলবে।

গ্রাহক কোনো রেস্টুরেন্ট দেখছেন না

  • গ্রাহক শুধু নিজের ঠিকানার শহরের রেস্টুরেন্ট দেখেন। ঠিকানার এলাকা ঠিক আছে কিনা দেখুন।
  • ঠিকানার তালিকায় এলাকা না থাকলে সেখানে এখনো ডেলিভারি চালু হয়নি।
  • অন্য শহরের ঠিকানায় অর্ডার দিতে চাইলে "… আপনার শহরে ডেলিভারি দেয় না" দেখায়; এটা ঠিকই আছে।

অর্ডার নিজে থেকে বাতিল হয়ে গেল

রেস্টুরেন্ট ৩ মিনিটে অর্ডার না নিলে এমন হয়; গ্রাহকের কোনো টাকা কাটে না। রেস্টুরেন্টকে বলুন প্যানেল খোলা আর শব্দ চালু রাখতে (দেখুন)। একটার পর একটা দুটো এমন হলে রেস্টুরেন্ট নিজে থেকে বন্ধ হয়ে যায়।

রাইডার অফার পাচ্ছেন না

  • অ্যাপে "অনলাইন" আছে কিনা দেখুন।
  • অ্যাপ খোলা রাখুন; বন্ধ বা নেটের বাইরে এক মিনিটের বেশি থাকলে অফার অন্যের কাছে যায়।
  • হাতে আরেকটা অর্ডার থাকলে নতুন অফার আসে না; আগেরটা শেষ করুন।
  • হাতের ক্যাশ ৳২,০০০ এর বেশি হলে ক্যাশ অর্ডার আসে না; জমা দিন (দেখুন)।
  • অপারেশন প্যানেলের রাইডার তালিকায় "অনলাইন, অ্যাপ বন্ধ" দেখালে ফোনে অ্যাপটা খোলা নেই।

খাবার তৈরি, কিন্তু রাইডার আসছে না

অপারেশন প্যানেলে অর্ডারে "রাইডার নেই" চিহ্ন ওঠে। কাছের রাইডারকে ফোন করে রাজি করিয়ে অর্ডারে রাইডার দিন চাপুন (দেখুন)। কোনো রাইডার না পেলে গ্রাহককে ফোন করে জানান, দরকার হলে বাতিল করুন।

রাইডার "ক্যাশের হিসাব মিলছে না" দেখছেন

অ্যাপে যত টাকা লেখা ঠিক ততটাই নিতে হয়। গ্রাহক কম দিতে চাইলে অপারেশন টিমকে ফোন করুন; নিজে থেকে কম বা বেশি নেবেন না।

রেস্টুরেন্টের প্যানেলে শব্দ হচ্ছে না

  • প্যানেল খোলার পর হলুদ শব্দ চালু করুন একবার চাপতে হয়; পাতা আবার খুললে আবার চাপুন।
  • ফোন বা ট্যাবের আওয়াজ বাড়ান, "সাইলেন্ট" বা "বিরক্ত করবেন না" বন্ধ করুন।
  • ব্রাউজারে প্যানেলের পাতাটা সামনে রাখুন; অন্য অ্যাপে চলে গেলে কিছু ফোন শব্দ বন্ধ করে দেয়।

অ্যাপের নতুন সংস্করণ

একই লিংক থেকে নতুন অ্যাপ নামিয়ে ইনস্টল করুন; আগের অ্যাপের ওপরেই বসে যায়, আবার ঢুকতে হয় না।