KHAIGO অপারেশন টিম

অপারেশন প্যানেল

এখান থেকে নতুন এলাকা, রেস্টুরেন্ট, মেনু আর রাইডার যোগ হয়, আর সারাদিন চলমান সব অর্ডার এক জায়গায় দেখা যায়। কোনো অর্ডার আটকে গেলে এখানে চিহ্ন ওঠে; ফোন করে, রাইডার দিয়ে, বাতিল করে বা গ্রাহককে ক্রেডিট দিয়ে সমাধান করুন।

  • এলাকা, রেস্টুরেন্ট, মেনু, অপশন, ছবি আর রাইডার যোগ ও বদল
  • চলমান অর্ডার দেখা, রাইডার দেওয়া বা বদলানো, অর্ডার বাতিল
  • গ্রাহকের ওয়ালেটে ক্রেডিট, টাকা ফেরতের হিসাব, ভাউচার বানানো
  • রেস্টুরেন্ট বন্ধ বা চালু করা, এলাকা বন্ধ বা চালু করা
  • অর্ডারের খাবার বা দাম বদলানো যায় না; দরকার হলে বাতিল করে গ্রাহককে নতুন অর্ডার দিতে বলুন

প্যানেলে ঢোকা

  1. কম্পিউটারের ব্রাউজারে খুলুন khaigo.com/admin/।
  2. অ্যাডমিন চাবি লিখে ঢুকুন চাপুন। একবার ঢুকলে এই ব্রাউজারে ৩০ দিন আর চাবি লাগে না।
অপারেশন প্যানেলে ঢোকার পাতা

এলাকা যোগ করা

কখন: শুরুতে, আর যখন নতুন এলাকায় ডেলিভারি শুরু করবেন।

  1. এলাকা খুলুন।
  2. এলাকার নাম (যেমন জাহাজ কোম্পানি মোড়) আর শহর লিখে এলাকা যোগ করুন।
  3. কোনো এলাকায় সাময়িক ডেলিভারি বন্ধ রাখতে তার সুইচ বন্ধ করুন।
এলাকার তালিকা আর নতুন এলাকার ফর্ম
গ্রাহক ঠিকানা দেওয়ার সময় এই তালিকা থেকেই এলাকা বাছেন।

নতুন রেস্টুরেন্ট যোগ করা

কখন: রেস্টুরেন্টের সাথে চুক্তি হয়ে গেছে।

  1. রেস্টুরেন্ট খুলে নতুন রেস্টুরেন্ট চাপুন।
  2. নাম, এলাকা আর মালিকের ফোন দিন। এই নম্বর দিয়েই রেস্টুরেন্ট প্যানেলে ঢুকবে।
  3. খাবারের ধরন, ডেলিভারি চার্জ, সর্বনিম্ন অর্ডার, ডেলিভারির কম-বেশি সময় আর গড় দূরত্ব দিন।
  4. সেভ করুন। তারপর মেনু ও তথ্য থেকে ছবি আর খাবার যোগ করুন (নিচে)।
নতুন রেস্টুরেন্টের ফর্ম
ডেলিভারি সময় গ্রাহককে দেখানো হয়, যেমন "২৫–৪০ মিনিট"। সৎভাবে দিন।

রাইডার যোগ করা আর কাগজ রাখা

  1. রাইডার খুলুন। নাম, ১১ সংখ্যার ফোন আর বাহন দিয়ে রাইডার যোগ করুন।
  2. রাইডারকে অ্যাপের লিংক দিন; এই নম্বর দিয়ে ঢুকবেন।
  3. সারির কাগজ চাপে NID, লাইসেন্স বা ছবি রাখুন। এগুলো গোপন, শুধু অ্যাডমিন দেখতে পারেন।
রাইডারের তালিকা: অবস্থা, রেটিং, ট্রিপ আর হাতে ক্যাশ
"অবস্থা" কলামে দেখায় রাইডার অনলাইন কিনা, অ্যাপ খোলা কিনা, বা কোন অর্ডারে আছেন। "হাতে ক্যাশ" এ জমা না দেওয়া টাকা।

চলমান অর্ডার দেখা

কখন: সারাদিন। এই পাতাটা খোলা রাখুন।

  1. অর্ডার পাতার ওপরে আজকের অর্ডার, বিক্রি, চলমান অর্ডার আর অনলাইন রাইডারের সংখ্যা।
  2. তালিকায় প্রতিটা অর্ডারের রেস্টুরেন্ট, গ্রাহক, অবস্থা, রাইডার আর টাকা। ডানে নজর কলামে চিহ্ন।
  3. নজর দরকার চাপলে শুধু চিহ্ন ওঠা অর্ডারগুলো দেখায়। যেকোনো সারিতে চাপলে পুরো অর্ডার খোলে।
চলমান অর্ডারের তালিকা আর নজর কলামের চিহ্ন
নতুন অর্ডার, রান্না, রাইডার পথে: সব এক তালিকায়, নিজে থেকে হালনাগাদ হয়।
চিহ্নমানেকী করবেন
রেস্টুরেন্ট নিচ্ছে না, ফোন করুন১ মিনিট পার, রেস্টুরেন্ট অর্ডার নেয়নিরেস্টুরেন্টে ফোন করুন। ৩ মিনিটে না নিলে অর্ডার নিজে বাতিল হবে।
রাইডার নেইরান্না চলছে বা শেষ, কেউ অফার নেয়নিরাইডারকে ফোন করে হাতে রাইডার দিন।
দেরি হচ্ছেরাইডার খাবার নিয়েছেন, কথা দেওয়া সময় পাররাইডারকে ফোন করুন, গ্রাহককে জানান। দরকার হলে ক্রেডিট দিন।
রিফান্ড ৳…গ্রাহক সমস্যা জানিয়ে টাকা ফেরত পেয়েছেনটাকা ফেরত পাতায় পাঠানো বাকি আছে কিনা দেখুন।
আগাম …নির্দিষ্ট সময়ের জন্য অর্ডারসময়ের ৪০ মিনিট আগে রান্না শুরু হয়।

হাতে রাইডার দেওয়া বা বদলানো

কখন: "রাইডার নেই" চিহ্ন, রাইডার রাস্তায় আটকে গেছেন, বা কাছের কাউকে দিতে চান।

  1. রাইডারকে ফোন করে রাজি করান।
  2. অর্ডারে চাপুন, নিচে রাইডার দিন (রাইডার থাকলে রাইডার বদলান)।
  3. তালিকা থেকে রাইডার বাছুন। পাশে লেখা থাকে কে অনলাইন, কার অ্যাপ খোলা, কে আরেক অর্ডারে ব্যস্ত।
  4. অর্ডার সাথে সাথে তাঁর অ্যাপে চলে যায়। আগের রাইডার থাকলে তাঁর অ্যাপ থেকে সরে যায়।
অর্ডারের বিস্তারিত, নিচে ক্রেডিট, রাইডার দিন আর বাতিল
অর্ডারের পুরো তথ্য: গ্রাহক, ঠিকানা, রেস্টুরেন্ট, খাবার, টাকা আর কখন কী হলো।
রাইডার বাছার তালিকা
ব্যস্ত রাইডার ধূসর, বাছা যায় না।

অর্ডার বাতিল করা

কখন: গ্রাহক ফোন ধরছেন না, ভুল ঠিকানা, রেস্টুরেন্ট রান্না করতে পারছে না।

  1. অর্ডারে চাপুন, নিচে কালো অর্ডার বাতিল।
  2. কারণ লিখুন। গ্রাহক এই কারণটাই দেখবেন, তাই ভদ্রভাবে লিখুন।
  3. বাতিল করুন চাপুন। রেস্টুরেন্ট আর রাইডার সাথে সাথে জানেন।
অর্ডার বাতিলের ঘর, কারণ লেখার জায়গা

গ্রাহককে ক্রেডিট দেওয়া

কখন: অনেক দেরি হয়েছে, খাবার ঠান্ডা, বা অন্য কোনো কারণে গ্রাহককে কিছু ফেরত দিতে চান।

  1. অর্ডারে চাপুন, নিচে ক্রেডিট দিন।
  2. ৳৫০, ৳১০০, ৳২০০ থেকে বাছুন বা অঙ্ক লিখুন (৳২,০০০ পর্যন্ত)।
  3. ক্রেডিট পাঠান। টাকা সাথে সাথে গ্রাহকের ওয়ালেটে যায়। পরের অর্ডারের চেকআউটে গ্রাহক "ওয়ালেট" বাছলে এই টাকা কাটা হয়, বাকিটা ক্যাশে।
ক্রেডিট দেওয়ার ঘর

টাকা ফেরত পাঠানো

কখন: গ্রাহক খাবারের সমস্যা জানিয়ে "আগের মাধ্যমে" টাকা ফেরত চেয়েছেন।

  1. টাকা ফেরত খুলুন। "বাকি" লেখা সারিগুলো পাঠাতে হবে।
  2. সারিতে লেখা অঙ্ক গ্রাহকের নম্বরে বিকাশে পাঠান।
  3. পাঠানোর পর পাঠানো হয়েছে চাপুন। গ্রাহক জানতে পারেন টাকা চলে গেছে।
টাকা ফেরতের তালিকা

ভাউচার বানানো

  1. ভাউচার খুলুন।
  2. কোড (যেমন KHAIGO50), শিরোনাম (গ্রাহক দেখবেন), ধরন (টাকা বা শতাংশ ছাড়), পরিমাণ, সর্বোচ্চ ছাড়, সর্বনিম্ন অর্ডার আর কবে পর্যন্ত দিন।
  3. ভাউচার বানান। চালু ভাউচার গ্রাহক অ্যাপের হোমে অফার হিসেবে দেখায়। থামাতে সুইচ বন্ধ করুন।
ভাউচারের ফর্ম আর তালিকা

রেস্টুরেন্টের পাওনা আর রাইডারের জমা

কখন: প্রতিদিন সকালে।

  1. পাওনা ও জমা খুলুন। প্রথম তালিকায় প্রতিটা রেস্টুরেন্টের আগের দিন পর্যন্ত পাওনা: খাবার বিক্রি থেকে রেস্টুরেন্টের অফার আর কমিশন বাদ দিয়ে।
  2. রেস্টুরেন্টের নম্বরে টাকা পাঠান, তারপর টাকা পাঠিয়েছি চাপুন, বিকাশ/নগদ/ক্যাশ আর ট্রানজেকশন আইডি দিন। রেস্টুরেন্টের প্যানেলে সাথে সাথে লেখা ওঠে।
  3. দ্বিতীয় তালিকায় রাইডারদের জমা। বিকাশ/নগদের অ্যাপে TrxID আর টাকা মিলিয়ে মিলেছে দিন। না মিললে মেলেনি; টাকাটা আবার রাইডারের হাতে দেখাবে, রাইডারকে ফোন করুন।

ফ্রি ডেলিভারি, প্রো, পয়েন্ট আর রেফারেলের নিয়ম

  1. অফার ও প্রো খুলুন। এখানে বদলালে সাথে সাথে অ্যাপে চালু হয়।
  2. ফ্রি ডেলিভারি: খাবার কমপক্ষে কত (এখন ৳২৫০) আর সবার জন্য কবে পর্যন্ত (এখন ৩১ ডিসেম্বর)। তারিখ ফাঁকা রাখলে শুধু প্রো সদস্যরা ফ্রি পান।
  3. প্রো: দাম (৳৩৯৯), কত দিনের (৩০), খাবার কমপক্ষে কত (৳২৫০)।
  4. পয়েন্ট: প্রতি ১০০ টাকায় কত পয়েন্ট (৫)। ০ দিলে বন্ধ।
  5. রেফারেল: বন্ধুর ছাড় (৳২০), কত টাকার খাবারে (৳২৫০), কোডের মালিক কত পাবেন (৳২০), একটা কোড কতবার (১০)।
  6. গ্রাহক বিকাশে প্রো এর টাকা পাঠালে নিচের ফর্মে নম্বর, টাকা আর TrxID দিয়ে প্রো চালু করুন।

রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেলে আবার চালু করা

কখন: পরপর দুটো অর্ডার না নেওয়ায় রেস্টুরেন্ট নিজে থেকে বন্ধ হয়েছে, বা রেস্টুরেন্ট বলছে অর্ডার আসছে না।

  1. রেস্টুরেন্ট খুলুন। "অর্ডার নিচ্ছে" কলামে সুইচ বন্ধ মানে রেস্টুরেন্ট বন্ধ।
  2. "প্যানেল" কলামে "বন্ধ" থাকলে রেস্টুরেন্টের প্যানেল খোলা নেই; তাদের ফোন করে প্যানেল খুলতে বলুন।
  3. কথা বলে নিশ্চিত হয়ে সুইচ চালু করুন। গ্রাহকরা সাথে সাথে আবার অর্ডার দিতে পারেন।
রেস্টুরেন্টের তালিকা, প্যানেল আর অর্ডার নিচ্ছে কলাম
প্রতিটা রেস্টুরেন্টের প্যানেল খোলা কিনা, আজ কয়টা অর্ডার, আর অর্ডার নিচ্ছে কিনা।

প্রতিদিনের কাজের তালিকা

কখনকী দেখবেন
সকালেপাওনা ও জমা পাতায় রেস্টুরেন্টের আগের দিনের পাওনা পাঠান, রাইডারের জমা মিলিয়ে দিন।
দোকান খোলার সময়রেস্টুরেন্ট পাতায় সবার প্যানেল "খোলা" কিনা; না হলে ফোন। রাইডার পাতায় যথেষ্ট রাইডার অনলাইন আর অ্যাপ খোলা কিনা।
সারাদিনঅর্ডার পাতা খোলা রাখুন, "নজর দরকার" খালি রাখুন।
দুপুর আর রাতের ভিড়ের আগেঅতিরিক্ত রাইডারকে অনলাইনে আসতে বলুন।
দিনশেষেরাইডারদের হাতের ক্যাশ জমা নিন। টাকা ফেরত পাতায় "বাকি" কিছু থাকলে পাঠান।