যাঁরা খাবার অর্ডার করেন
KHAIGO অ্যাপ
আশপাশের রেস্টুরেন্ট থেকে খাবার বেছে অর্ডার দিন, রাইডার বাসায় পৌঁছে দেবেন। দাম আগেই দেখবেন, টাকা দেবেন খাবার হাতে পেয়ে, ক্যাশে।
- অর্ডারের আগে খাবারের দাম, ডেলিভারি চার্জ আর মোট টাকা দেখা
- রেস্টুরেন্ট নিল কিনা, রান্না কতদূর, রাইডার কে: সব অ্যাপে সরাসরি
- রেস্টুরেন্ট নেওয়ার আগে বিনা খরচে বাতিল
- ৳২৫০ বা বেশি খাবারে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেলিভারি ফ্রি, তারপর KHAIGO প্রো সদস্যদের
- প্রতি ১০০ টাকার খাবারে ৫ পয়েন্ট ওয়ালেটে, পরের অর্ডারে খরচ করা যায়
- বন্ধুকে নিজের কোড দিলে বন্ধুর প্রথম অর্ডারে আপনি ৳২০ পান
- খাবার কম বা ভুল এলে সাথে সাথে ওয়ালেটে টাকা ফেরত
- একটা অর্ডারে একটাই রেস্টুরেন্ট; দুই জায়গার খাবার একসাথে নেওয়া যায় না
অ্যাপ নামানো আর ঢোকা
- ফোনের ব্রাউজারে khaigo.com/download/customer খুলুন, অ্যাপ নামিয়ে ইনস্টল করুন। ফোন অনুমতি চাইলে "অজানা উৎস থেকে ইনস্টল" চালু করে দিন।
- অ্যাপ খুলে মোবাইল নম্বর লিখে কোড পাঠান।
- SMS এর ৬ সংখ্যার কোড লিখুন। প্রথমবার হলে নাম দিন; রাইডার আর রেস্টুরেন্ট এই নামটাই দেখবেন।


ঠিকানা দেওয়া
কখন: প্রথমবার ঢোকার পর, বা অন্য ঠিকানায় খাবার নেবেন।
- তালিকা থেকে এলাকা বাছুন। ধূসর এলাকায় এখনো ডেলিভারি চালু হয়নি।
- বাসা / রোড / ফ্ল্যাট লিখুন, যেমন "বাসা ১২, রোড ৩, ৪র্থ তলা"।
- রাইডারের জন্য চিহ্ন দিন, যেমন "মসজিদের পেছনে, নীল গেট"। রাইডার এটা দেখেই খোঁজেন।
- ঠিকানা সেভ করুন। পরে হোমের ওপরে ঠিকানায় চাপলে বদলানো বা নতুন যোগ করা যায়।

রেস্টুরেন্ট আর খাবার খোঁজা
- হোমে আপনার শহরের রেস্টুরেন্ট দেখায়: রেটিং, ডেলিভারি সময় আর চার্জসহ।
- ওপরের খোঁজার ঘরে খাবার বা রেস্টুরেন্টের নাম লিখুন, বা খাবারের ধরনে চাপুন।
- "এখন অর্ডার নিচ্ছে না" লেখা রেস্টুরেন্ট কিছুক্ষণের জন্য বন্ধ; একটু পরে আবার দেখুন।

অর্ডার দেওয়া
- রেস্টুরেন্টে চাপুন, খাবারে চাপুন। হাফ/ফুলের মতো বাছাই থাকলে বেছে নিন; প্রতিটা বাছাইয়ের পাশে বাড়তি দাম লেখা।
- সংখ্যা ঠিক করে কার্টে যোগ করুন। নিচে কার্ট দেখুন।
- কার্টে খাবারের দাম, ডেলিভারি চার্জ, প্যাকেট আর মোট দেখুন। রেস্টুরেন্টের জন্য নোট (ঝাল কম, আলাদা প্যাকেট…) লিখুন; চামচ-টিস্যু লাগলে সুইচ চালু করুন। তারপর চেকআউট।
- চেকআউটে ঠিকানা, কখন চান আর "কীভাবে টাকা দেবেন" দেখুন: ক্যাশ অন ডেলিভারি। ওয়ালেটে পয়েন্ট বা টাকা থাকলে "ওয়ালেট ও পয়েন্ট" বাছুন; ওয়ালেট থেকে যতটা যায় কাটে, বাকিটা ক্যাশে।
- ভাউচার বা বন্ধুর কোড থাকলে লিখে লাগান। চাইলে রাইডারকে বখশিশ দিন; পুরো টাকাটাই রাইডার পান।
- অর্ডার কনফার্ম করুন চাপুন।




ফ্রি ডেলিভারি আর KHAIGO প্রো
কখন: ডেলিভারি চার্জ দিতে চান না।
- ৩১ ডিসেম্বর পর্যন্ত ৳২৫০ বা বেশি দামের খাবার নিলে সবার ডেলিভারি ফ্রি। কিছু করতে হয় না, কার্টে নিজে থেকে "ফ্রি" দেখায়।
- এরপর ফ্রি ডেলিভারি পাবেন KHAIGO প্রো সদস্যরা: মাসে ৳৩৯৯, ৩০ দিন ৳২৫০ বা বেশি প্রতিটা অর্ডারে ডেলিভারি ফ্রি। প্রো এখনই নেওয়া যায়।
- প্রো নিতে কার্টে KHAIGO প্রো নিন চালু করুন। ৳৩৯৯ এই অর্ডারের মোটের সাথে যোগ হয়, রাইডারকে ক্যাশে দেবেন বা ওয়ালেট থেকে কাটবে। অর্ডার দেওয়ার সাথে সাথে প্রো চালু, এই অর্ডারেও ডেলিভারি ফ্রি।
- প্রো কবে পর্যন্ত আছে দেখুন আরও ট্যাবের "KHAIGO প্রো" তে।
পয়েন্ট জমানো আর খরচ
- খাবার পৌঁছালে প্রতি ১০০ টাকার খাবারে ৫ পয়েন্ট ওয়ালেটে জমা হয়; ৳৪০০ এর খাবারে ২০ পয়েন্ট। ১ পয়েন্ট = ৳১।
- অর্ডারের পাতায় লেখা থাকে কত পয়েন্ট পেলেন। সব জমা-খরচ আরও ট্যাবের "KHAIGO ওয়ালেট ও পয়েন্ট" এ।
- খরচ করতে চেকআউটে "ওয়ালেট ও পয়েন্ট" বাছুন। পয়েন্টে পুরো দাম না হলে বাকিটা ক্যাশে দেবেন।
বন্ধুকে কোড দিয়ে টাকা পাওয়া
কখন: প্রথম অর্ডারের পর।
- প্রথম অর্ডার দিলেই আপনার নিজের কোড তৈরি হয়, যেমন KG7H2M। খাবারের সাথে ১০টা কুপন আসে, প্রতিটায় এই কোড লেখা।
- কুপনগুলো বন্ধু, প্রতিবেশী, অফিসের লোকদের দিন। অ্যাপের আরও → "বন্ধুকে কোড দিন" থেকে হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারেন।
- বন্ধু KHAIGO তে নতুন অ্যাকাউন্ট খুলে প্রথম অর্ডারে চেকআউটের "ভাউচার বা বন্ধুর কোড" ঘরে কোডটা দিলে ৳২০ ছাড় পান (৳২৫০ বা বেশি খাবারে)।
- বন্ধুর খাবার পৌঁছানোর সাথে সাথে ৳২০ আপনার ওয়ালেটে। একটা কোড ১০ জন পর্যন্ত ব্যবহার করতে পারেন।
খাবার কোথায় আছে দেখা
- অর্ডারের পরেই পাতাটা খোলে: রেস্টুরেন্ট দেখছে, অর্ডার নিয়েছে, রান্না হচ্ছে, রাইডার পথে, প্রায় পৌঁছে গেছে।
- ওপরে পৌঁছানোর আনুমানিক সময়। রাইডার ঠিক হলে তাঁর নাম আর ফোনের বোতাম আসে।
- অ্যাপ বন্ধ করলেও অর্ডার চলতে থাকে; অর্ডার ট্যাব থেকে আবার খুলুন।



বাতিল করতে চাইলে
রেস্টুরেন্ট অর্ডার নেওয়ার আগে অর্ডার বাতিল করুন (ফ্রি) চাপলে কোনো টাকা কাটে না। রেস্টুরেন্ট নিয়ে নিলে রান্না শুরু হয়ে যায়, তখন বাতিল করতে সাপোর্টে ফোন করুন।
খাবার নেওয়া, টাকা দেওয়া আর রেটিং
- রাইডার এলে খাবার নিন, অ্যাপে যত টাকা লেখা ঠিক ততটা ক্যাশ দিন।
- রাইডার কাজ শেষ করলে অর্ডারের পাতায় "খাবার পৌঁছে গেছে" দেখায়। খাবার কেমন ছিল জানান চাপুন।
- খাবারে আর রাইডারে তারা দিন, চাইলে দু-এক কথা লিখুন।
- জমা দিন। আপনার কথা রেস্টুরেন্টের পাতায় অন্য গ্রাহকরা দেখবেন।


খাবারে সমস্যা বা দেরি হলে
কখন: কোনো আইটেম আসেনি, ভুল খাবার, নষ্ট বা ঠান্ডা, বা অনেক দেরি হচ্ছে।
- অর্ডারের পাতায় অর্ডারে সমস্যা? চাপুন, সমস্যাটা বাছুন।
- খাবারে সমস্যা হলে কোন আইটেমে কয়টা, তা দেখিয়ে দিন। টাকা কোথায় যাবে বাছুন: KHAIGO ওয়ালেটে, এখনই, বা বিকাশে (সাপোর্ট টিম আপনার নম্বরে পাঠায়)। তারপর ৳… ফেরত নিন।
- দেরি হলে পাতায় আনুমানিক বাকি সময় দেখায়। তার চেয়ে বেশি দেরি হলে সাপোর্টে কল করুন।

